নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নির্মাণ করা হচ্ছে আধুনিক ও দৃষ্টিনন্দন শহীদ মিনার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ’র উদ্যোগ ও তত্ত্বাবধানে দৃষ্টিনন্দন এ শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। সোমবার দুপুরে কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন আব্দুল হান্নান, সহকারী প্রোগ্রামার সোহেল রানা, ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, সাংবাদিক আহমেদ রাজু প্রমুখ। উপজেলা পরিষদের নিজস্ব তহবিলে নির্মিত নান্দনিক এই শহীদ মিনারে ব্যায় ধরা হয়েছে প্রায় ১৭ লক্ষ টাকা। টেন্ডার প্রক্রিয়াসহ যাবতীয় কাজ শেষ করে সোমবার কাজ শুরু করা হয়। এর নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান জানিয়েছেন কাজ শেষ করতে প্রায় ২ মাস সময় লাগবে। সব ঠিক থাকলে আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নবনির্মিত শহীদ মিনারটি হস্তান্তর করা হবে। এ বিষয়ে দৌলতপুর উপজেলা মোঃ ওবাইদুল্লাহ বলেন, দৌলতপুর দেশের বড় উপজেলাগুলোর মধ্যে অন্যতম। কিন্তু এখানে ভালমানের কোন শহীদ মিনার নেই। এই ভাবনা থেকেই দৃষ্টিনন্দন একটি শহীদ মিনার নির্মানের উদ্যোগ নেয়া হয়। উপজেলা পরিষদ চত্বরে অডিটোরিয়ামের পাশে এটি নির্মাণ করা হচ্ছে। শহীদ মিনারের সৌন্দর্য বৃদ্ধির জন্য দু’পাশে লাগানে হবে কৃষ্ণচুড়া ফুলের গাছ।
টপ নিউজ :
দৌলতপুরে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন শহীদ মিনার
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:৩৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- 67
জনপ্রিয় সংবাদ















