ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উপাচার্য নিয়োগের দাবিতে ইবিতে ফের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি ॥ লেজুড় ভিত্তিক ভিসি চান না শিক্ষার্থীরা। রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরতে চান। সৎ ও যোগ্য ভিসি নিয়োগ চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সড়ক গুলি প্রদক্ষিণ করে মহাসড়কে অবস্থান নেয়। এসময় ইবি সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, দীর্ঘ তিন মাস ধরে আমাদেরকে বিভিন্নভাবে রাজপথে থাকতে হয়েছে। এই শিক্ষার্থীরা আর রাজপথের থাকতে চায় না। অনতিবিলম্বে ক্লাস পরীক্ষা শুরু করার মাধ্যমে পড়ার টেবিলে ফেরত যেতে যায়। আমাদের যত প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করতে পারে একটি যোগ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্নভাবে মন্ত্রণালয়ে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। অনতিবিলম্বে আমাদের যেন যোগ্য প্রশাসন নিয়োগ দেওয়া হয় বলে দাবি জানান। এসময় ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব ও সংস্কারমনা ভিসি হতে হবে। যে উপার্চায শিক্ষার্থীদেরকে গুরুত্ব দিবে, সকল বিভাগকে একত্র নিয়ে এগিয়ে যাবে এমন উপাচার্য চাই। যিনি উপাচার্য হয়ে আসবেন তিনি শিক্ষার্থীবান্ধব না হলে প্রধান ফটক থেকে তাকে বিতারিত করা হবে, আমরা তাকে ইবিতে প্রবেশ করতে দেবো না বলে জানান এই সমন্বয়ন।

জনপ্রিয় সংবাদ

উপাচার্য নিয়োগের দাবিতে ইবিতে ফের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১০:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪