ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে নৌকায় ঘুরতে গিয়ে পানিতে পড়ে দুই কিশোরীর মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • 38

ইবি প্রতিনিধি ॥ ইবিতে নৌকায় ঘুরতে গিয়ে পানিতে পড়ে অনামিকা (১৫) ও নাজমীম নামে দুই কিশোরীর মৃত্যু।  গতকাল সন্ধ্যার দিকে ইবি থানাধীন চাঁপাইগাছি বিল নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত কিশোরীরা হলেন ওই গ্রামের গোলাম মন্ডলের মেয়ে অনামিকা ও নাইক মন্ডলের মেয়ে নাজমীম । ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বিকেলের দিকে তিন বান্ধবী ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে চাঁপাইগাছি বিল নামক স্থানে একটি নৌকা নিয়ে বিলের চারপাশ ঘুরতে যায়। একসময় বিলের মাঝখানে গেলে নৌকাটি ডুবে যায় এবং এক বান্ধবী সাঁতার কেটে আসলেও অপর দুই বান্ধবী সাঁতার না জানাই অনামিকা ও নাজনীন ঘটনাস্থলে নিখোঁজ হন। এরপর স্থানীয়রা দ্রুত কুষ্টিয়া ফায়ার সার্ভিস কর্মীদেরকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে এবং উদ্ধার কাজ পরিচালনা করেন। ২ ঘন্টা খোঁজাখুঁজি করার পর অনামিকা ও নাজমীম নামে দুই কিশোরী মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন সন্ধ্যায় দুই কিশোরী নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যে নিখোঁজ কিশোরীর মরদেহ দুই ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হয়। তবে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

ইবিতে নৌকায় ঘুরতে গিয়ে পানিতে পড়ে দুই কিশোরীর মৃত্যু

আপডেট সময় ০১:০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪