ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
অব্যাহতি দেয়া হয়েছে সমন্বয়ক ও সহ-সমন্বয়কদেরকে

কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

কুষ্টিয়া প্রতিনিধি ॥ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এবং একইসাথে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নিজ নিজ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। গতকাল সন্ধ্যার পর থেকে যুবদলের নেতা-কর্মীদের মাঝে এই প্রেস বিজ্ঞপ্তি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বয়ে যেতে দেখা যায়। গত ৫ আগস্টের পর হতে কুষ্টিয়া জেলায় যুবদলের কার্যক্রমে জনসাধারণ ও দলীয় নেতা-কর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কুষ্টিয়া জেলা যুবদলের এহেন কার্যক্রম কেন্দ্রীয় কার্যালয় অবহিত হওয়ার পর কমিটি বিলুপ্ত ও সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নিজ নিজ পদ থেকে অব্যাহিত প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

অব্যাহতি দেয়া হয়েছে সমন্বয়ক ও সহ-সমন্বয়কদেরকে

কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

আপডেট সময় ১১:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪