ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে

কুষ্টিয়া জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি ॥ উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক কারণে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও  সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক গত মঙ্গলবার ঢাকার শিক্ষা ভবনে  সরকারি মাধ্যমিকের শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া জিলা স্কুল ও কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুর ১২টায় উভয় স্কুলের শিক্ষকরা স্ব-স্ব বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন। কুষ্টিয়া জিলা স্কুলের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোল্লা মাহবুবুর রহমান, মাইনুল হোসাইন ও  রোকনুজ্জামান।

এছাড়া কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনে বক্তৃতা করেন প্রধান শিক্ষক শামীমা আক্তার জাহান, সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম, নাদিরা খানম, মাহমুদুল হাসান ও রেজাউল করিম।

মানববন্ধনে বক্তারা শিক্ষক লাঞ্ছনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান। পাশাপাশি ন্যক্কারজনক এ ঘটনায় দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, সরকারি মাধ্যমিকের সিনিয়র শিক্ষকদেরকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে দ্রুত পদায়ন ও দীর্ঘদিনের পাওনা বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

উল্লেখ্য,গত ১৭ সেপ্টেম্বর ঢাকা শিক্ষাভবনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের হামলায় কয়েকজন শিক্ষক আহত হন। তাদের মধ্যে হারুনুর রশিদ ও আব্দুর রাজ্জাক নামে দুইজন শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে

কুষ্টিয়া জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় ১১:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪