কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পেয়েছেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোঃ ওয়ালিউর রহমান পিকুল। তিনি আগামী ১৫ দিনের জন্য (২ অক্টোবর পর্যন্ত) এই দায়িত্বে বহাল থাকবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে ড. ওয়ালিউর রহমান প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান পারিবারিক প্রয়োজনে ঢাকায় অবস্থান করবেন। এ জন্য তিনি ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের ছুটিতে থাকবেন। আগামী ৫ অক্টোবর তিনি কর্মস্থলে যোগদান করবেন বলে উল্লেখ করেছেন। ছুটির সময়ে ড. ওয়ালিউর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন এবং অফিসের রুটিন কার্যক্রম পরিচালনা করবেন।
টপ নিউজ :
ইবি রেজিস্ট্রারের রুটিন দায়িত্বে ড. ওয়ালিউর রহমান
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- 59
জনপ্রিয় সংবাদ















