কুষ্টিয়া প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সিনিয়র শিক্ষক বিশিষ্ট কলামিষ্ট ও লেখক অধ্যাপক মুঈদ রহমানের দাফন সপন্ন হয়েছে। বৃহস্পদিবার বেলা ১১টায় মরহুমের প্রথম জানজা নামাজ অনুষ্ঠি হয় তাঁর কর্মস্থল ইসলামী বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে। সকালে ক্যাম্পাসে মরহুমের লাশবাহি এ্যাম্বুলেন্স পৌছলে সেখানে শত শত সহকর্মী ও শিক্ষার্থীরা ভিড় করেন। প্রিয় সহকর্মী ও শিক্ষার্থীরা অশ্রসিক্ত হয়ে পড়েন। এসময় কান্নার রোলে সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠে। একে অপরে জড়িয়ে ধরে কান্না করতে দেখা যায়। প্রিয় মানুষটির জন্য ক্যাম্পাস এভাবেই প্রস্তুতি নিয়ে ছিল যা কেউ কখন ভাবেনি। বিভিন্ন জেলা থেকে মরহুমের প্রিয় শিক্ষার্থীদের ক্যাম্পাসে এসে জানাজায় শরীক হতে দেখা গেছে। এদিকে বাদ জোহর কুষ্টিয়া কালেক্টরেট ঈদগাহ ময়দানে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের শুরুতে মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের মেঝ ভাই জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আবুল বায়েস। তিনি ছোট ভাই মুঈদ রহমানের স্মৃতিচারন করতে যেয়ে বলেন, আমি জাহাঙ্গীর নগরের শিক্ষক ও ভিসি হওয়ার পরেও মুঈদের ভাই পরিচয়ে পরিচিত হতে হয়েছে। পুরো ক্যাম্পাস জুড়ে তার পদচারনা ছিল মধুর। অত্যন্ত মেধাবী মুঈদ জাহাঙ্গীর নগর ক্যাম্পাস যেমন জয় করেছিলেন ঠিক তেমিনভাবে কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় ক্যাম্পাসেও তাঁর বিচরন ছিল মধুর। সকল সহকর্মী ও শিক্ষার্থীদের নিকট সে তাঁর যোগ্য পরিচয়ে পরিচিত হয়েছিল। এসময় বক্তব্য রাখেন ইবি অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী মোস্তফা আরিফ ও বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর প্রধান তাজু। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন ইসলামী বিশি^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর শাহিনুর রহমান, সাবেক ট্রেজারার অধ্যাপক আলমগীর হোসেন ভুইয়া, সাবেক ট্রেজারার প্রফেসর শাজাহান আলী, বাংলাদেশ অর্থনীতি সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও ইবি অর্থনীতি বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. আইনুল হক, ষ্ট্যামফোর্ড বিশবিদ্যালয়ের ভিসি অধ্যাপক মনিরুজ্জামানসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ শুভানুধ্যায়িরা। পরে পুর্ব মজমপুর অধ্যাপক মঈদ রহমানের পাররিবারিক (শ^শুরালয়) গোরস্থানে দাফন সপন্ন হয়। দাফন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মরহুমের পারিবারিক সুত্রে জানা যায়- আজ শুক্রবার বাদ আসর পুর্ব মজমপুর জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত দোয়ার অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানানো হয়েছে। বুধবার রাত সোয়া ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। মরহুম আব্দুল মুয়িদ একজন লেখক কলামিষ্ট হিসেবে দেশব্যাপী খ্যাতি অর্জন করেন। অত্যন্ত বিনয়ী, সদালাপি, মিষ্ট হাসির একজন মানুষ ছিলেন। ১৯৯০সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কুষ্টিয়া শহরের ক্যাম্পাসে যোগদান করেন। পরবর্তিতে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৯৯সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় নিজ বাড়িতেই তিনি বসবাস করতেন। একমাত্র কন্যা অর্পিতা রহমান একাদশ শ্রেনীতে অধ্যায়নরত। অধ্যাপক আব্দুল মুয়ীদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায় জেলায়। তাঁর মরহুম পিতা শিক্ষা অফিসার ছিলেন। ৪ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার মেঝ ভাই অধ্যাপক আবুল বায়েস ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। বৃহস্পতিবার সকাল ১০টায় ইসলামী বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম জানাজা এবং বাদ জোহর কুষ্টিয়া কালেক্টরেট ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাত শেষে মজমপুরের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
টপ নিউজ :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সিনিয়র শিক্ষক বিশিষ্ট কলামিষ্ট ও লেখক অধ্যাপক মুঈদ রহমানের দাফন সম্পন্ন
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- 43
জনপ্রিয় সংবাদ















