কুষ্টিয়া প্রতিনিধি ॥ জাতীয় বিশ^বিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের সংস্কার ও সেশন জট নিরসনের ৬ দফা দাবী জানিয়েছেন কুষ্টিয়ার ডিগ্রি পাস কোর্সের সকল বর্ষের শিক্ষার্থীরা। আজ সকালের দিকে কুষ্টিয়া সরকারী কলেজ প্রাঙ্গনে এ সংক্রান্তে একটি মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায় ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার কাছে একটি স্মারক লিপি প্রদান করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন সেশনজট ও বৈষম্যের স্বীকার ও শিক্ষাজীবনের মূল্যবান সময় চলে যাওয়ার কারণে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে পিছিয়ে পড়তে হচ্ছে তাদের। তাই অনার্স ১ম, ২য়,৩য় বর্ষের পরীক্ষার সাথে ডিগ্রি পরীক্ষা নেওয়ার দাবী জানান। তবে শিক্ষার্থীদের দাবী যৌক্তিকদাবী বলে মনে করছেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ।
টপ নিউজ :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের সংস্কার ও সেশনজট নিরসনে ৬ দফা দাবি কুষ্টিয়ার শিক্ষার্থীদের
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৭:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- 115
জনপ্রিয় সংবাদ















