কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় সারা দিন ব্যস্ত সময় পার করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা। সোমবার সকালে ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেন। পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মত বিনিময় করে তাদের দিক নির্দেশনা দেন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন খানমের সঞ্চালনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কুষ্টিয়ার সন্তান নুসরাত তাবাসসুম, শাকিল হোসেন, ওয়াহিদুজ্জামান, শুভ আহমেদ, মোহাম্মদ সানি, জান্নাতুল ফেরদৌস, আকরাম হোসাইন রাজ, আশরেফা খাতুন, কুষ্টিয়ার সমন্বয়ক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, বিজিবি ৪৭ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহাবুব মুর্শেদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব সোহরাবউদ্দিন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, নায়েবে আমীর আব্দুল গফুর,বাসদ সভাপতি শফিউর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা , সাধারন সম্পাদক গোলাম তৌহিদ আনোয়ার, কুষ্টিয়া সদর উপজেলা নির্র্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, জেলা ক্রীড়া অফিসার তানভির আহমেদ প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে ৫আগষ্ট দেশকে ফ্যাসিষ্ট সরকারের হাত থেকে মুক্ত করা হয়েছে। নতুন বাংলাদেশকে আমরা বিনির্মান করতে চাই আর এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কিন্তু দুঃখের সাথে বলতে চাই, একটি গোষ্ঠির মধ্যে ৫আগষ্ট থেকেই ফ্যাসিষ্ট সরকারের আচরন লক্ষ্য করা যাচ্ছে। যা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নেতৃবৃন্দ বলেন, কুষ্টিয়া সংস্কৃতির রাজধানীখ্যাত এখানকার মানুষেরা যেভাবে বিজয় ছিনিয়ে এনেছে ঠিক সেই ভাবেই দৃঢ়তার সাথে আঁকড়িয়ে রাখতে হবে। নেতৃবৃন্দ জেলার বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে তা নিরসনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ সকলের সহযোগিতা, আন্তরিকতা এবং নিজ প্রচেষ্ঠায় দেশকে এগিয়ে নেয়ার আহবান জানিয়ে বলেন, সীমান্তবর্তি এলাকায় মাদকমুক্ত রাখতে হবে। যৌথবাহিনীকে সহযোগিতা করতে হবে। ফ্যাসিষ্ট সরকারের পরিবর্তন হলেও এখন ফ্যাসিবাদের পতন হয়নি। কোন একটি বিশেষ দল দায়িত্ব নিয়ে কাজ করতে চাচ্ছেন এর লক্ষণ শুভ হওয়ার নয়। বিভিন্ন স্থানে সমন্বয়কের নাম ভাঙ্গিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করছে তবে কেন্দ্রীয় ভাবে শুধু মাত্র বিশ্ববিদ্যালয় গুলেতে সমন্বয়কদের দায়িত্ব দেয়া হয়েছে। আর কাউকে দায়িত্ব দেয়া হয়নি তবে শ্রীগ্রই সব পর্যায়ের সমন্বয়কদের দায়িত্ব দেয়া হবে। মেধাবী, কর্মঠ এবং যোগ্যদের প্রতিনিধিত্বের সুযোগ করে দিতে হবে। তাহলে আমাদের শিক্ষার্থীরা তাদের দায়িত্ব পরিপুর্ণভাবে সম্পন্ন করতে পারবে বলে বিশ্বাস রাখি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতার বলেন, ৫আগষ্টের পর যে পটভুমি শুরু হয়েছে সেটাকে স্বার্থক ভাবে ধরে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠার ফসল ঘরে তুলতে হলে গঠনমুলক কাজ করতে হবে। তিনি বলেন, মাদক এবং চাঁদাবাজিকে জিরো টরারেন্স ঘোষনা করে এগিয়ে যেতে হবে। প্রতিহত করতে হবে। শুধু মাত্র একা পরিবর্তন হলে হবে না পুরো পরিবারকে পরিবর্তন আনতে হবে। তিনি সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়াতে বৈষম্য বিরোধী আন্দোলনের জাতীয় নেতৃবৃন্দের আগমনে দারুন খুশি ও আনন্দিত উল্লেখ করে বলেন, কুষ্টিয়া সংস্কৃতির জনপদ এই জনপদের সম্মান বৃদ্ধিতে জেলাবাসী সব সময় আন্তরিকতার পরিচয় দিয়েছে আগামীতেও জনগনের ভালবাসা এবং সহযোগিতা থাকবে বলে আশা রাখি। তিনি উপস্থিত রাজনীবিদ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলেন, আমি নবাগত। জেলার আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল নয়, তবে আজকের এই সভা থেকে যা জানলাম সে গুলোকে বাস্তবায়নে আমি বদ্ধ পরিকর থাকবো। ৫আগষ্টের পর জনগনের মাঝে পুলিশের প্রতি বিরুপ ধারনা গুলোকে পরিবর্তন করতে সময় লাগবে আর এই জন্য আমি কাজ শূরু করবো। জেলার সুবিধাবাদি ও চাঁদাবাজদের দৌরাত্ব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। তিনি বলেন পুলিশ শুধু মাত্র রাষ্ট্র নয় , পুলিশ হবে জনগনের পুলিশ, পুলিশে সংস্কার সময়ের ব্যাপার আর সংস্কার হলে পুলিশ একটি পরিপুর্ণ ও গঠনমুলক হয়ে জনগনের হৃদয়ে স্থান করে নিতে পারবে। পুলিশের প্রতি জনগনের বিরুপ ধারনা দুর হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বিজিবি ৪৭ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহাবুব মুর্শেদ বলেন, নতুন প্রজম্মকে আগামী দিনের দেশ গড়ার কাজে নিয়োজিত করতে হবে। যোগ্য ও মেধাবীদের সামনে আনতে হবে। নিরপেক্ষভাবে কাজ করার বিকল্প নেই। আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। দেশ এবং জনগনের স্বার্থে কাজ করতে চাই এক হয়ে একসাথে দেশ গড়ার কাজে আত্ম নিয়োগ হতে চাই। তিনি আরো বলেন, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের অবহেলার সুযোগে তৃতীয় পক্ষ যেন কোন সুযোগ না নিতে পারে। তিনি বলেন, ৫আগষ্ট কুষ্টিয়ায় বিজিবির জন্য একটি গুরুত্বপুর্ন অধ্যায় ছিল। ঐ দিন আমি এবং আমার ফোর্স নিরস্ত্র হয়ে জীবনবাজি রেখে জনগনের সাথে থেকে কাজ করেছি। শেষ মুহুর্তে হতাহতের ঘটনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ঐ দিনের হতাহতের জন্য যারা দায়ী অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে। এদিকে বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে এক জনসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সেখানে কয়েকশত ছাত্র জনতার উপস্থিতিতে নেতৃবৃন্দ দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। জনসভায় নেতৃবৃন্দ কুষ্টিয়ার আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি সম্মান প্রদর্শন করেন।
টপ নিউজ :
কুষ্টিয়ায় ব্যস্ত সময় পার করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৩:১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- 75
জনপ্রিয় সংবাদ











