ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদের সংবাদ সম্মেলন

থানা ভাঙায় নেতৃত্ব দেওয়ার কথাটি ভূলবশত বলেছি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • 34

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি। গণমাধ্যমে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তার বিবৃতি জানিয়ে কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ এক সংবাদ সম্মেলন করেন। গত (৭ আগষ্ট) সদর উপজেলার খাজানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে চাঁদাবাজি রোধে চালকল মালিক ও স্থানীয়দের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন উক্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কথাটি ভুলবশত বলে ফেলেছিলাম। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। থানা ভাঙচুর বা লুটপাটের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সোমবার (০৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সদর উপজেলার কবুরহাটের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গত রবিবার (০৮ সেপ্টেম্বর) যুবদল নেতা আব্দুল মাজেদের একটি ভিডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাজেদকে বলতে শোনা যায়, শহীদের আত্মত্যাগের বিনিময়ে শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। কুষ্টিয়ায় শেষের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, এখানে আন্দোলনকারীরা আছে তাঁদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি। যুবদল নেতা মাজেদ আরও বলেন, আমি আপনাদের বলব আপনারা এমন কিছু করবেন না, যাতে কুষ্টিয়ায় আমাদের দম বন্ধ হয়ে যায়। ক্ষমতা চিরস্থায়ী না। জনগণ ভোট না দিলে বিএনপি সরকার গঠন করতে পারবে না। কিন্তু আমাদের দম যেন বন্ধ না হয়। কুষ্টিয়ার হানিফ, আতা ও স্বৈরাচার খুনি হাসিনার মতো যেন পালাতে না হয়। এ বক্তব্যটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সমালোচনার মুখে পড়েন এই যুবদল নেতা। সংবাদ সম্মেলনে যুবদল নেতা আব্দুল মাজেদ আরো বলেন, খাজানগর দেশের বৃহৎ চালের মোকাম। খাজানগরসহ আশপাশের এলাকায় প্রায় পাঁচ শতাধিক চালকল রয়েছে। এসব চালকল মালিকদের হুমকি ধামকি দিয়ে চাঁদা আদায় করার চেষ্টা চলছে, এমন অভিযোগের ভিত্তিতে চালকল মালিক ও এলাকাবাসী একত্রিত হয়ে সচেতনতার জন্য ওই দিন সমাবেশের আয়োজন করা হয়। তিনি সমাবেশে অনেক বিষয় তুলে ধরে ১০ থেকে ১১ মিনিটের বক্তব্য দিয়েছি। ওই বক্তৃতায় ভুলবশত থানা ভাঙার বিষয়ে যা বলেছি, তা সঠিক নয়। বক্তৃতার পুরো অংশটি প্রচার না করে খি ত বক্তব্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে বলে দাবি করেন। থানায় হামলার দিনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে বলে জানান তিনি। যুবদল নেতা মাজেদ আরও বলেন, ১৪ বছর পর আমার এলাকায় আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত মুখ দিয়ে এই কথাটি বেরিয়ে গেছে। এর জন্য দুঃখ প্রকাশ করেন। এসময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান সহ স্থানীয় যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদের সংবাদ সম্মেলন

থানা ভাঙায় নেতৃত্ব দেওয়ার কথাটি ভূলবশত বলেছি

আপডেট সময় ০৩:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪