কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে চারজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে কুমারখালী পৌরসভার দুর্গাপুর এলাকায় আদালন পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.বেলাল হোসেন উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন – কুমারখালী পৌরসভার কু-ুপাড়ার মৃত শওকতের ছেলে আবুল কালাম (৪৯), দূর্গাপুর এলাকার মামুনুর রশিদের ছেলে ফাহিম ইসলাম (২৩)। তাদের একমাস করে কারাদ- প্রদান করা হয়েছে। এছাড়াও এলংগী পাড়ার মো শরিফুল ইসলামের ছেলে মো. মুর্শিদ আলম (২৪) কে দুই মাস এবং দূর্গাপুর এলাকার মৃত মোফাজ্জেলের মনির হোসেন (২২) কে চার মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এতথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বিভিন্ন মেয়াদে চারজন মাদককারবারী বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
টপ নিউজ :
কুমারখালীতে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- 44
জনপ্রিয় সংবাদ















