দৌলতপপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ৫জন আটক হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ২টি মোটরসাইকেল। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর আশ্রয়ন এলাকায় বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে কুষ্টিয়া সদর উপজেলার কবরহাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সিহাব আহমেদ (২৪), সেলিম আলাদিনের ছেলে জিহাদ আলাদিন (২০), মাসুদ রানার ছেলে হাদিদ আব্দুল্লাহ (২০) ও আব্দুস সালামের ছেলে রজিব হোসেন (২৮) কে ৫ বোতল ফেনসিডিল, ৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও দু’টি মোটরসাইকেল সহ আটক করা হয়। অপরদিকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহিষকুন্ডি বাস স্ট্যান্ড এলাকায় ৪৭ বিজিবি’র মহিষকুন্ডি ক্যাম্পের হাবিলদার আব্দুল আজিজের রেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ হেলাল (৪০) কে আটক করে। আটক মাদক পাচারকারীর বাড়ি সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে। পূথক ঘটনায় আটক ৫ জনকে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
টপ নিউজ :
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ আটক -৫
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- 43
জনপ্রিয় সংবাদ















