ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে পৃথক ঘটনায় ২জনের মৃত্যু

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাপের কামড়ে মৃত্যু হয়েছে বাছিরন খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার এবং পানিতে ডুবে মারা গেছে রবিউল ইসলাম (৩৭) নামে অপর এক কৃষকের। শুক্রবার দিবাগত রাতে এবং সন্ধ্যায় নারী পুরুষ দু’জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রিফাইতপুর ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামে রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় নজরুল ইসলামের স্ত্রী বাছিরন খাতুনকে বিষাক্ত সাপে কামড় দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে শুক্রবার বিকেলে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর গ্রামের পুকুরে নিজ ক্ষেতের পাটজাগ দিতে গিয়ে পানিতে ডুবে লিয়াকত দফাদারের ছেলে কৃষক রবিউল ইসলামের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হলেও গতকাল শনিবার সকাল ১০টায় কৃষক রবিউল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে নিহতের পরিবার ও এলাকাবাসী জানিয়েছে। পৃথক ২জনের মৃত্যুর ঘটনা দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে পৃথক ঘটনায় ২জনের মৃত্যু

আপডেট সময় ০৮:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪