নিজ সংবাদ ॥ ১২ ঘণ্টা পর বাস ধর্মঘট তুলে নিয়েছেন কুষ্টিয়া পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। শুক্রবার বিকেলে জেলাপ্রশাসন ও সিএনজি মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত জানান তারা। কুষ্টিয়া জেলাপ্রশাসক (ভারপ্রাপ্ত) শারমিন আখতারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কুষ্টিয়া জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুল আলম, কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম, মিরপুর সিএনজি মালিক সমিতির সভাপতি মহিবুল হক, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক তৌকির আহমেদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ঐক্য পরিষদের নেতা মাহবুল আলম বলেন, আমরা কেউ কারো শত্রুনা। কিন্তু দেখা যায়, যেখান থেকে বাসের যাত্রী তোলার কথা, সেখানেই ভিড় জমান সিএনজি চালকরা। এতে যানজটের সৃষ্টি হয়, দ্বন্দ্ব তৈরি হয়শ্রমিকদের মধ্যে। বৈঠকে উভয়পক্ষের বক্তব্যে উঠে আসে, মূলত শহরের প্রাণকেন্দ্র মজমপুরগেট ও আশপাশের এলাকায় যাত্রী তোলা নিয়ে দ্বন্দ্ব চলছিল বাসশ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে। পরে সিদ্ধান্ত নেওয়া হয় সিএনজিগুলো মজমপুরগেট থেকে আধাকিলোমিটার দূরে আলফার মোড়ে অবস্থান করবে। শুধুমাত্র রোগীবহনকারী সিএনজি শহরের ভেতরে প্রবেশ করতে পারবে। এ সংক্রান্ত সমঝোতা হওয়ার পর উভয়পক্ষ যানবাহন চলাচল স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন জেলাপ্রশাসক শারমিন আখতারকে। বৈঠক শেষে শারমিন আখতার বলেন, সন্ধ্যা থেকেই যেসব জায়গা থেকে যানচলাচল শুরু করা সম্ভব, তার ব্যবস্থা করবেন মালিকপক্ষ। এর আগে ভোর ৬টা থেকে বাসধর্মঘট শুরু করেন জেলার বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতি ওশ্রমিকরা। এতে তীব্র ভোগান্তিতে পড়েন কুষ্টিয়া থেকে বিভিন্ন জেলার উদ্দেশে রওনা হওয়া যাত্রীরা। তবে এদিন ও চালুছিল কুষ্টিয়া-ঢাকা বাস চলাচল।
টপ নিউজ :
১২ ঘণ্টা পর কুষ্টিয়ায় বাস চলাচল শুরু
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- 86
জনপ্রিয় সংবাদ











