নিজ সংবাদ ॥ লেবাননের বাংলাদেশ দুতাবাসের সহকারী কাউন্সিলর, কথা সাহিত্যিক হুমায়ূন আহাম্মদের স্বরণে প্রতিষ্টিত হিমু পরিবহনের অন্যতম প্রতিষ্ঠাতা জুবায়ের কবির তুষারের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় কুষ্টিয়ার মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়া ঈদগা ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে কবরে সমাহিত করা হয়। জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মো. আব্দল গফুর, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, তুষারের বড় ভাই জাহাঙ্গীর কবির, হুমায়ুন কবির হিমু । এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান প্রমুখ। এরআগে মঙ্গলবার ভোরে তুষারের গ্রামের বাড়িতে তার মরদেহ এসে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সোমবার (২সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানী ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরে রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তুষারের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তুষার লেবাননের বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। এক মাসের ছুটি শেষে সোমবার রাতে লেবাননে ফিরে যাওয়ার কথা ছিল তার। তুষারের ভাই সাংবাদিক হুমায়ুন কবির হিমু জানান, সম্প্রতি একমাসের ছুটি কাটাতে দেশে এসেছিল তুষার। ছুটি শেষে সোমবার রাতে লেবাননে ফিরে যাওয়ার কথা ছিল তার। সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে অবস্থিত বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তুষার। তুষারের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়ায়। তিনি ২০১৫ সালের ১৫ জুন লেবাননে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন। এর আগে, তুষার প্রথম আলো বন্ধু সভার পরিচালনা পরিষদের সদস্য হিসেবে কাজ করেন।মৃত্যু কালে তুষার ব্যাংক কর্মকর্তা স্ত্রী, মা,৭ বোন দুই ভাই সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেলেন।
টপ নিউজ :
হিমু পরিবহন সহ অনেক সংগঠনের প্রতিষ্ঠাতা তুষারের দাফন সম্পন্ন
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৬:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- 57
জনপ্রিয় সংবাদ











