ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

প্যারিস অলিম্পিক : ভালোবাসার শহরে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব আর্জেন্টাইন অ্যাথলেটের

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • 100

প্যারিসকে বলা হয় ‘সিটি অব লাভ’। অর্থাৎ ভালোবাসার শহর। সেই শহরে অলিম্পিক আসর বসবে আর অ্যাথলেটরা সেখানে ভালোবাসা আদান–প্রদান করবেন না, তা কীভাবে হয়!

অলিম্পিকে এমন ঘটনাও তো নতুন নয়। প্রায় প্রতিটি আসরেই দেখা যায়, কোনো না কোনো অ্যাথলেট অন্য কোনো অ্যাথলেটকে প্রেম নিবেদন কিংবা বিয়ের প্রস্তাব দিচ্ছেন। কেউ কেউ সেই নিবেদন গ্রহণ করেন, আবার কেউ হয়তো পত্রপাঠ না। আর্জেন্টিনার নারী ফিল্ড হকি দলের খেলোয়াড় পিলার ক্যাম্পয় পরেন প্রথম তালিকায়। দীর্ঘদিনের প্রেমিকের দেওয়া বিয়ের প্রস্তাব তিনি না করবেন কীভাবে!

রোমান্টিক এ ঘটনা ঘটেছে গতকাল অলিম্পিক ভিলেজে। ইএসপিএন জানিয়েছে, আর্জেন্টিনার ছেলেদের হ্যান্ডবল দল ও মেয়েদের ফিল্ড হকি দল অলিম্পিক ভিলেজে একসঙ্গে ছবি তুলেছে। তখন দুই দলের খেলোয়াড়েরা একসঙ্গে খোশগল্পে মজেছিলেন, আর সেই মুহূর্তকেই বিয়ের প্রস্তাব দেওয়ার মোক্ষম সময় হিসেবে বেছে নেন হ্যান্ডবল দলের খেলোয়াড় পাবলো সিমোনেত।

খেলোয়াড়দের জটলা থেকে বের হয়ে এসে ক্যাম্পয়ের সামনে হাঁটু মুড়ে বসে একটি ছোট্ট বাক্স খুলে আংটি নিবেদন করেন সিমোনেত। ক্যাম্পয় ততক্ষণে বিস্ময় ও আবেগে দিশাহারা হয়ে হাসিমুখেই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। সতীর্থরাও ততক্ষণে মধুর এ মুহূর্তটি ক্যামেরাবন্দী করতে শুরু করেন। আর করতালি তো ছিলই।

চিলিতে ২০২৩ সালে অনুষ্ঠিত প্যান আমেরিকান গেমসে নিজ নিজ ইভেন্টে সোনা জিতেছিলেন সিমোনেত ও ক্যাম্পয়। এবার প্যারিস অলিম্পিকে পদক জয়ের লক্ষ্য তাঁদের। তবে ক্যাম্পয় যদি পদক না–ও জিততে পারেন, তবু ধাতব একটি অর্জন নিয়ে বাড়ি ফিরতে পারবেন। বুঝতেই পারছেন সেটা কী—আংটি!

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, সিমোনেত তাঁর বাগ্‌দত্তাকে আংটি নিবেদন করার সময় তাঁর বড় ভাই দিয়েগোও সেখানে উপস্থিত ছিলেন। দিয়েগো নিজেও আর্জেন্টিনার হ্যান্ডবল দলের খেলোয়াড়। তাঁদের বড় ভাই সেবাস্তিয়ান আর্জেন্টিনা হ্যান্ডবল দলের হয়ে সর্বশেষ তিনটি অলিম্পিকে খেললেও এবার সুযোগ পাননি।

সিমোনেত ও ক্যাম্পয়ের মন দেওয়া-নেওয়া চলছে ২০১৫ সাল থেকে। ২০১৬ রিও অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতার সময়ও প্রেমের সম্পর্ক ছিল দুজনের। সেবারের অলিম্পিকে আর্জেন্টিনার হ্যান্ডবল দল দশম স্থান অর্জন করে। ফিল্ড হকি দল কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তবে দুজনের প্রথম দেখা কিন্তু প্যারিসেই।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

প্যারিস অলিম্পিক : ভালোবাসার শহরে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব আর্জেন্টাইন অ্যাথলেটের

আপডেট সময় ০৬:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪