ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 99

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’ স্লোগান দেওয়াকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না।’

প্রধানমন্ত্রী আজ সোমবার সকালে তাঁর কার্যালয়ে আয়োজিত মন্ত্রণালয়/বিভাগগুলোর ২০২৪-২৫ অর্থবছরের ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর’ , ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’ ও ‘শুদ্ধাচার পুরস্কার’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করেন। সেখানে তাঁরা ‘তুমি কে, আমি কে/ রাজাকার, রাজাকার’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ ইত্যাদি স্লোগান দেন।

আজ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী কীভাবে দেশে অত্যাচার চালিয়েছে তা তারা জানে না। এসব অত্যাচার, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকা এরা দেখেনি। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাবোধ হয়নি।’

জনপ্রিয় সংবাদ

নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪