ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১১ আগষ্টের পরে

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • 56

বন্যা পরিস্থিতিতে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩০ জুন থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত ছিল। সিলেটে স্থগিত বোর্ড পরীক্ষাগুলো ১১ আগষ্টের পরে হবে নেওয়া হবে।

রোববার (৩০ জুন) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ।

তপন কুমার সরকার বলেন, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাগুলো ১১ আগস্টের পর থেকে শুরু হবে।

এর আগে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ৩০ জুন থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।

জনপ্রিয় সংবাদ

সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১১ আগষ্টের পরে

আপডেট সময় ১২:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪