ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসকে হারানো অসম্ভব : ইসরাইলের সেনা মুখপাত্র

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • 65

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে পুরোপুরি পরাজিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল হাগারি। গতকাল বুধবার (১৯ জুন) স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১৩কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন।
আট মাসের বেশি সময় ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে এখনও তারা গোষ্ঠীটিকে নির্মূল করতে পারেনি। বরং হামাস উৎখাত করতে গিয়ে হাজার হাজার বেসামরিক মানুষ মেরেছে ইসরায়েল।
এ প্রসঙ্গে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র হাগারি বলেন, ‘হামাস একটি মতাদর্শ। একটি মতাদর্শ নির্মূল করা সম্ভব নয়। আমরা হামাসকে শেষ করে দিতে যাচ্ছি—এটা বলা মানে হলো মানুষের চোখে ধুলা দেয়া। আমরা বিকল্প ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত হামাস থাকবে।’

এদিকে হাগারির এই বক্তব্য প্রত্যাখান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে যে কোনো দাবি অপ্রাসঙ্গিক।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে চলা অভিযানে এখন পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আর আহত ও বাস্তুচ্যুত হয়েছে অগণিত মানুষ।

জনপ্রিয় সংবাদ

হামাসকে হারানো অসম্ভব : ইসরাইলের সেনা মুখপাত্র

আপডেট সময় ১১:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪