ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আনার হত্যা : জবানবন্দি দিচ্ছেন আ.লীগ নেতা বাবু

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • 73

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু।

শুক্রবার (১৪ জুন) আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। 

এর আগে গত ৯ জুন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালীন আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

জনপ্রিয় সংবাদ

এমপি আনার হত্যা : জবানবন্দি দিচ্ছেন আ.লীগ নেতা বাবু

আপডেট সময় ০৩:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪