ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শপথ নিচ্ছেন মোদি, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যারা 

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • 86

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার (৮ জুন) দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও ছয় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন।

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের প্রায় ৮ হাজার বিশিষ্ট ব্যক্তিবর্গকে। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে দিল্লি পৌঁছেছেন সেশেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফও।

এদিকে, আজ দিল্লি যাবেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। 

জনপ্রিয় সংবাদ

আজ শপথ নিচ্ছেন মোদি, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যারা 

আপডেট সময় ১২:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪