ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশ নিশ্চিত করতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও তার চাচাকে কলকাতায় ডাকা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়। এই খণ্ডিতাংশ এমপি আনারের দেহাংশ কিনা তা নিশ্চিত করতে তার মেয়ে ডরিনকে কলকাতায় ডাকা হয়েছে। সঙ্গে যাচ্ছেন এমপি আনারের ভাই আবেদ আলী ও পিএস রউফ- এমনটিই জানিয়েছেন এমপির পিএস আব্দুর রউফ।
তিনি জানান, এমপির বড় ভাইয়ের ভিসা রেডি থাকলেও আমার ও এমপিকন্যা ডরিনের ভিসা ২৯ তারিখেও হাতে না পাওয়ায় ভারতে যাওয়া সম্ভব হয়নি। দ্রুতই ভিসা হাতে পেলে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব।
ডিপি ডেস্ক 










