ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ডিএমপির ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘অসদাচরণ ও পলায়নের’ অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় শৃঙ্খলা প্রক্রিয়া শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ ছয় কর্মকর্তাই আগে থেকে সাময়িক বরখাস্ত ছিলেন। তাঁদের মধ্যে বিপ্লব কুমার সরকারকে সাময়িক বরখাস্তের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তদন্ত শেষে এই কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই গুরুদণ্ড আরোপের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হলে, পিএসসিও বরখাস্তের সিদ্ধান্তে একমত পোষণ করে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ডিএমপির ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ০৫:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬