ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

রাজধানীতে ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর গাবতলীর দীপনগর মাছের আড়তের পাশে মাছবাহী ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক মো. ফারুক হোসেন (৪০) আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১১টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরানের মামাতো ভাই দেলোয়ার হোসেন সবুজ জানান, তাদের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। ইমরানের বাবার নাম সারোয়ার মোল্লা। তারা দীপনগরের একটি রেফ্রিজারেটরের দোকানে কাজ করতেন।

সবুজ আরও জানান, দীপনগর এলাকায় একটি রেফ্রিজারেটরের দোকানের সামনে মাছবাহী ফ্রিজিং গাড়ি মেরামত ও গ্যাস ভরার কাজ চলছিল। এ সময় হঠাৎ গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ইমরান ও ফারুক হোসেন আহত হন।

স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ফারুক হোসেন জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটি দারুস সালাম থানাকে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

রাজধানীতে ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত

আপডেট সময় ১২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬