ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

শিল্প সচিব ও চেয়ারম্যানের আশ্বাসে চিনিকল শ্রমিকদের আন্দোলন স্থগিত

‎মৌসুমী কর্মচারীদের চাকুরী স্থায়ীকরন, মজুরী কমিশনের শ্রমিকদের বিশেষ সুবিধা প্রদান ও ১ জুলাই থেকে পে কমিশনের ন্যায় মজুরী কমিশনের বেতন-ভাতা প্রদানের দাবিতে গত ২০ জুলাই থেকে আন্দোলন করে আসছিলো ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

আন্দোলনের প্রেক্ষিতে শিল্প সচিব আব্দুন নাসের খান ও চিনি শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ,কে,এম বেনজামিন রিয়াজী শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনরত শ্রমিকরা চলমান আন্দোলন স্থগিত করেছেন।

‎বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্দোলনের চতুর্থ দিনে শ্রমিকরা ঠাকুরগাঁও সুগার মিল চত্বরে বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসুচি পালনকালে চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আ: কুদ্দুস মুঠোফোনে শিল্প সচিব ও করপোরেশনের চেয়ারম্যানের দাবি মেনে নেওয়ার আশ্বাসের কথা জানালে আন্দোলনরত শ্রমিকরা তাদের কর্মসুচি সাত দিনের জন্য স্থগিত করেন।

‎ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন রতন জানান, শ্রমিকদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা গত তিনদিন ধরে আন্দোলন কর্মসুচি পালন করে আসছি, আজ চতুর্থ দিনে শ্রমিক ফেডারেশনের সভাপতি মুঠোফোনে শিল্প সচিব ও করপোরেশন চেয়ারম্যানের দাবি মেনে নেওয়ার বিষয়টি অবগত করলে আমরা আন্দোলন কর্মসুচি সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করলাম। তবে সাত দিনের মধ্যে আমাদের পুর্নাঙ্গ দাবি না মেনে নেওয়া হলে আবারও আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

শিল্প সচিব ও চেয়ারম্যানের আশ্বাসে চিনিকল শ্রমিকদের আন্দোলন স্থগিত

আপডেট সময় ০২:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬