সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জের এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ মামলায় আগে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো.জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী লুৎফে জাহান। ২০২৪ সালের ২১ অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’
সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।
ডেস্ক রিপোর্ট 










