নড়াইলে জান্নাতুল (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত জান্নাতুল সদর উপজেলার রামচন্দ্রপুর (পাচুড়িয়াপাড়া) গ্রামের মফিজুর শেখের মেয়ে। মফিজুর শেখ পেশায় রাজমিস্ত্রী। জান্নাতুল তার এক মাত্র সন্তান ছিলেন।
সোমবার (২০জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত একই গ্রামের আতিয়ার রহমান শিকদারের ছেলে রবিউল শিকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে জান্নাতুল কে ঘরের ডেকে নিয়ে যায় প্রতিবেশি রবিউল শিকদার। পরে পরিবারের লোকজন জান্নাতুল কে খোঁজাখুজি করে না পেয়ে রবিউল শিকদারের ঘরে খুঁজতে যেয়ে তাকে ঘরের মধ্যে মাটিতে কাথা দিয়ে পেচানো অবস্থায় পায়। তাকে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেয়েটি চাচা মুজিবর রহসান শেখ বলেন, বিকেলে রবিউল শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। তার পিতা রবিউলের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমরা এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটি কে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে আঘাতের দাগ রয়েছে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান মঙ্গলবার (২১ জুলাই) সকালে বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অভিযুক্তকে আমরা সনাক্ত করেছি। আমাদের পুলিশের সকল টিম অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে পারবো।
ডেস্ক রিপোর্ট 










