ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাসে ‘স্বস্তি’, দূষণ বেশি ১০ এলাকায়

টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বাতাসে খানিকটা স্বস্তি ফিরেছে। এতে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকায় ২১ নম্বরে অবস্থান করছে ঢাকা। এরমধ্যে রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি।

সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। রবিবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর কিনশাসা।

শহরটির বাতাসের মানের স্কোর ১৭৮। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি ১৭৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কামপালা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

এছাড়া বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৭৩ স্কোর নিয়ে শীর্ষ ৩ নম্বরে আছে যুক্তরাষ্ট্রের শিকাগো। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ৭৩ স্কোর নিয়ে তালিকার ২০ নম্বরে আছে রাজধানী ঢাকা। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

এদিকে রবিবার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- বারিধারা পার্ক রোড (১৩৩), বারিধারা লেকসাইড এলাকা (১০৭), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (৯৭), গুলশান লেক পার্ক (৯৫), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৮৬), শহিদ শাহাবুদ্দিন রোডের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা (৭৯), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (৭৯), ধানমন্ডি (৭৫), খিলগাঁওয়ের গোড়ান (৬৯) এবং গুলশান ২ এর রোব ভবন এলাকা (৫৩)।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

ঢাকার বাতাসে ‘স্বস্তি’, দূষণ বেশি ১০ এলাকায়

আপডেট সময় ০১:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬