ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার (বিএমকেএস) বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে।

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২১ ও ধারা ১৪(৩)-এর ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার, আয়েশা সিদ্দিকা মানি, অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, মির্জা ফারজানা রহমান হোসনা এবং অ্যাডভোকেট রুনা লায়লা।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার শারমিন আক্তার রত্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার সাবরিনা সুলতানা এবং ক্রীড়া সংগঠক সৈয়দা তাসলিমা আক্তার। কোষাধ্যক্ষ করা হয়েছে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক শক্তি রানী মণ্ডলকে।

এছাড়া কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন কামরুন নাহার হিরু (জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়-জুডো), ফরহাদ জেসমিন লিটি (জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়-অ্যাথলেট), পারভীন লায়লা লুসি (সাবেক জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় জিমন্যাস্টিক্স), লায়লুন নাহার করিম কস্তুরী (সাবেক জাতীয় হ্যান্ডবল ও ভলিবল খেলোয়াড়), মিসেস মরিয়ম তারেক (বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত), মাসুম সামিয়া শিলা (সাবেক জাতীয় হ্যান্ডবল-কাবাডি ও অ্যাথলেটিক্স খেলোয়াড়), সৈয়দা আক্তার পলি (স্কুল শিক্ষিকা- ফেনী জেলা), তানজীন চৌধুরী লিলি (ক্রীড়া সংগঠক), শামীমা তারমিন (প্রাক্তন জাতীয় টেবিল টেনিস খেলোয়াড়), মৈত্রী চাকমা (ক্রীড়া সংগঠক), তাসলিম আকবারি (শিল্পী সদস্যক্রীড়া সংগঠক) হাসিনা আক্তার ক্রীড়া সংগঠক) নুসরাত জাহান দিনা (ক্রীড়া সংগঠক) সুরাইয়া বেগম (ক্রীড়া সংগঠক), রওশন আরা ছবি (জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সংগঠক) রওশন আরা বেগম (ক্রীড়া সংগঠক), শারমিন আক্তার (সাবেক জাতীয় শ্যুটার) রকসিয়া সুলতানা (তামান্না ক্রীড়া সংগঠক) মাহমুদা শরীফ (সাবেক জাতীয় ও আন্তর্জাতিক সাঁতারু)।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন

আপডেট সময় ০১:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬