ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শনিবার (১৮ জুলাই) সকালে নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এনছানুল হক মিলন।

ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের সূচনা করেন মন্ত্রী। এরপর তিনি বিভিন্ন ক্লাসরুম ঘুরে দেখেন।

নওগাঁবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়াকে জেলার উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ছয়টি আসনে ছয় এমপি এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০২:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬