ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

৫ আগস্টের মধ্যেই উদ্বোধন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

৫ আগস্টের মধ্যেই উদ্বোধন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী।

সংস্কৃতিমন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য নতুন পরিচালনা কমিটি করা হয়েছে। তা গেজেট আকারে পাস হতে কিছুটা সময় লাগছে। জনবল নিয়োগের পাশাপাশি, কিছু নির্মাণকাজ এখনও চলছে। তাই উদ্বোধনে একটু সময় লাগছে। তবে সব কাজ শেষ করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার সময় পাওয়া সাপেক্ষে খুব দ্রুতই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এই জাদুঘর নির্মাণে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট প্রতিদিন আয়োজন থাকছে। এই সময়ের মধ্যেই উদ্বোধন করা হবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

৫ আগস্টের মধ্যেই উদ্বোধন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

আপডেট সময় ০৪:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬