ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

সব উপজেলা হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্যমন্ত্রী

পরিকল্পনা অনুযায়ী, সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেছেন, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়োগে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী, প্রতি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু, আধুনিক প্যাথলজি বিভাগ স্থাপন এবং নবজাতকের মায়েদের জন্য মাতৃদুগ্ধ পান করানোর বিশেষ ব্যবস্থা রাখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরের মধ্যেই দেশের প্রতি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে হাসপাতালগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

সব উপজেলা হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬