ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

মাত্র ১২ ঘণ্টায় যেভাবে বদলে গিয়েছিল ইমরান হাশমির জীবন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • 44

রূপালী পর্দায় বলিউড অভিনেতা ইমরান হাশমির ভাবমূর্তি যেমনই হোক না কেন, বাস্তব জীবনে তিনি পুরোপুরি ‘ফ্যামিলি ম্যান’। স্ত্রী আর একমাত্র ছেলকে নিয়ে নিয়ে তার সংসার। তবে মাত্র ১২ ঘণ্টায় বদলে গিয়েছিল ইমরানের জীবন, যখন জানতে তিনি পারেন তার ছেলে আয়ানের ক্যানসার হয়েছে।

পাঁচ বছর কঠিন লড়াইয়ের পর ইমরানের ছেলে এখন ক্যানসারমুক্ত। যখন এই রোগ ছোট্ট আয়ানের দেহে থাবা বসায় তখন তার বয়স ছিল মাত্র চার বছর।

ইমরান এক সাক্ষাৎকারে বলেন, ‘আর পাঁচটা দিনের মতোই ছিল সে দিনের সকাল। আমি, আমার ছেলে ও পরিবারের অন্যেরা মিলে পিৎজ়া খাচ্ছিলাম। সেই সময় ছেলের প্রস্রাবের সঙ্গে রক্ত বের হতে দেখি। তার পর এক মুহূর্তে নষ্ট না করে চিকিৎসকের কাছে নিয়ে যেতেই তিনি জানান, আয়ানের অস্ত্রোপচার করতে হবে। কারণ ওর ক্যানসার হয়েছে। মাত্র ১২ ঘণ্টার মধ্যে যেন আমার জীবনটা বদলে গিয়েছিল।’

এর পর থেকেই শুরু হয় অভিনেতার জীবনের লড়াই। আয়ানের ক্যানসার এবং নিজের ব্যক্তিগত জীবনের নানা টানাপড়েন নিয়ে ‘দ্য কিস অব লাইফ’ নামে একটি বইও লিখেছেন ইমরান । ছেলে এমন মারণরোগে আক্রান্ত শুনেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু স্ত্রী সব সময়ই তাকে সাহস জুগিয়েছেন লড়াই করার।

বাস্তব জীবনের উপলব্ধি তুলে ধরে বইয়ে ইমরান লিখেছেন, ‘নারী পুরুষের থেকে মানসিক ভাবে অনেকটাই শক্তিশালী।’ তবে ইমরান জানান, ছেলের রোগ ধরা পড়ার পর সেই পাঁচটা বছর প্রতিটা মুহূর্তে ভয়ে বাঁচতেন। এক মুহূর্তও স্বস্তি ছিল না। দীর্ঘ মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যেতে হয় অভিনেতাকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

মাত্র ১২ ঘণ্টায় যেভাবে বদলে গিয়েছিল ইমরান হাশমির জীবন

আপডেট সময় ১২:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬