ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হবেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, কেউ স্বতন্ত্র হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি ।

দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ইনশাআল্লাহ, সবার দোয়ায় আমি নির্বাচন করব। আগামীকাল অথবা পরশু মনোনয়নপত্র কিনব। বিএনপি দেশের একটি রাজনৈতিক বৃহৎ দল। তাদের নিজস্ব ভালো-মন্দ বিবেচনা করতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে তারা জোট করেছেন। তাই আসন না দিলে তো জোট হয় না। মূলত রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই দল এই আসনটি ছেড়ে দিয়েছে।

স্বতন্ত্র নির্বাচন করলে দল কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয়, তারা নিশ্চয়ই নেবেন। আমি তো আসলে কাউকে বাধা দিতে পারব না।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

উল্লেখ্য যে, বিগত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই তাদের শরিকদের জন্য এই আসনটি ছেড়ে দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হবেন রুমিন ফারহানা

আপডেট সময় ০৪:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫