ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়েছে নথি

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় এঘটনা ঘটে।

ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া দেখে স্থানীয়দের নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, আমাদের জেলা সার্ভার স্টেশন অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বর্তমানে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের অফিসের পিছনে জানালা দিয়ে আগুন দিয়েছে। বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় আমরা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ করব। 

সদর উপজেলা নির্বাচন অফিসার মো: আবু দাউদ জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড়ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকে আমরা অফিসের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করেছি। 

কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, জেলা নির্বাচন অফিসে একটা দুর্ঘটনা ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে জানলা দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে মনে হচ্ছে। নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কাগজপত্র পুড়েছে। তবে ভালো বিষয় হচ্ছে আগুন লাগার সাথে সাথে দক্ষতার সাথে এখানকার স্টাফরা আগুন নিভাতে সক্ষম হয়েছে। আমরা সব দিক বিবেচনা করছি। এটা কোন নাশকতার ঘটনা না কি এক্সিডেন্টলি তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান, র্যাব সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়েছে নথি

আপডেট সময় ০৪:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫