ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রলি উল্টে নদীতে পড়ে ৩ নারী নিহত

কুমিল্লার তিতাসে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে একই পরিবারের তিন নারীর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী। নিহতদের সবার বাড়ি উপজেলার চর রাজাপুর এলাকায়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ওই তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন, এ সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদীতে নারীদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান এবং সামছুন নাহারকে আহত অবস্থায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সুরতহাল শেষে নিহতদের মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ট্রলি উল্টে নদীতে পড়ে ৩ নারী নিহত

আপডেট সময় ০৪:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫