ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
৩ দফা বাস্তবায়ন দাবি

কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা, ক্লাস-পরীক্ষা বর্জন

আপাতত ১১তম গ্রেডে বেতনভাতাসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে আজ রবিবার (৩০ নভেম্বর) থেকে পরীক্ষা বর্জনসহ সারা দেশে লাগাতার কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

এর আগে শনিবার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আশ্বাসের পর ১৮ দিন পার হয়েছে। অদ্যাবধি তিন দফা দাবির মধ্যে আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত দৃশ্যমান অগ্রগতি হয়নি।

এ অবস্থায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে গত ২৭ নভেম্বর সারা দেশের প্রায় সব বিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করার জন্য সব সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের প্রিয় সহকর্মী শহীদ ফাতেমার আত্মত্যাগ ও দুই শতাধিক সহকর্মীর রক্ত বৃথা যেতে দেবো না।

অর্থ মন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রোববার (৩০ নভেম্বর) থেকে যথারীতি আগের মতো পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।

তিন দফা দাবি-

সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ; ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

৩ দফা বাস্তবায়ন দাবি

কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা, ক্লাস-পরীক্ষা বর্জন

আপডেট সময় ০১:১১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫