ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়: মির্জা আব্বাস

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বেগম জিয়াকে দেখতে গিয়ে এসব কথা জানান বিএনপির এই নেতা।

বেগম জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন বলেও জানান মির্জা আব্বাস।

ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতাল এলাকায় যান দলের নেতাকর্মীরা।

এসময় সেখানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাসসহ অন্য নেতারা।

প্রধান উপদেষ্টার নির্দেশে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে বেগম জিয়ার সুস্থতা কামনায় জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন মজদিতে বিএনপির পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়। নয়াপল্টন জামে মসজিদে দোয়া মাহফিলের অংশ নেন দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা।

পরে বিএনপি চেয়ারপরসনের শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন দলের মির্জা ফখরুল। দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়: মির্জা আব্বাস

আপডেট সময় ০১:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫