ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পরিবারের দাবী হত্যা

কুষ্টিয়ার পদ্মায় ট্রলার থেকে চাঁদার টাকা তুলতে গিয়ে শ্রমিক দল নেতা নিখোঁজ

কুষ্টিয়ায় পদ্মা নদীতে অবৈধভাবে পরিচালিত বালুর ঘাট থেকে নিখোঁজ হয়েছে কুষ্টিয়া জেলা শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক ও সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু। রোববার বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে এঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখনও উদ্ধার করা যায়নি আন্নুকে।

স্থানীয় সূত্র জানায়, শ্রমিকদল নেতা আবিদুর রহমান আন্নু হরিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সংলগ্ন চরভবানীপুরে পদ্মা নদীতে অবৈধভাবে গড়ে ওঠা বালুঘাটে চাঁদা আদায়ের দায়িত্বে ছিলেন। রোববার বেলা পৌনে ১২টার দিকে আন্নু ছোট একটি নৌকায় ট্রলার থেকে বালুর টাকা উত্তোলনরত অবস্থায় হঠাৎ করেই পানিতে পরে নিখোঁজ হন। প্রথমে স্থানীয়ভাবে পরে উদ্ধারের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার স্টেশনের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, খবর পাওয়ার পর তাদের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে। রাত হওয়ায় এখন উদ্ধার কাজ বন্ধ ঘোষনা করা হয়েছে। খুলনা থেকে ডুবুরী দল এসেছে। ভোর থেকে আবারও উদ্ধার কাজ শুরু করা হবে।

আন্নুর ভগ্নিপতি কবির হোসেন টুটুল জানান, বালুঘাটের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে আন্নুকে পরিকল্পিতভাবে পদ্মা নদীতে ফেলে হত্যা করা হয়।

পাবনার ঈশ্বরদী লক্ষিকুন্ডা নৌ-পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। তবে হাইকোর্টের নির্দেশে বালু উত্তলোন বন্ধ ছিল। তবে সরকারী কাজে বালু উত্তোলন করা হয়। এখন কুষ্টিয়ার জেলা প্রশাসকের মৌখিক নির্দেশেই পদ্মা নদী থেকে বালু তোলা হচ্ছে।

যদিও কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে এমন সংবাদ সঠিক নয়। কারন পদ্মা নদী থেকে বালু উত্তোলন নিষিদ্ধ। আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এমন তথ্য ভুল।

কুষ্টিয়ার পদ্মায় বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী মহল। এনিয়ে মাঝে মধ্যেই সংঘর্ষ এমনকি হতাহতের ঘটনাও ঘটে।

জনপ্রিয় সংবাদ

পরিবারের দাবী হত্যা

কুষ্টিয়ার পদ্মায় ট্রলার থেকে চাঁদার টাকা তুলতে গিয়ে শ্রমিক দল নেতা নিখোঁজ

আপডেট সময় ১০:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫