ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • 65

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি। পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর।

সফরকালে পুতিন আজ চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে সামনাসামনি দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। দুই দেশের সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদ্‌যাপন করবেন তাঁরা।

দুই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের মধ্যে চীন ও রাশিয়া আরও গভীর সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে চীন-রাশিয়ার দুই নেতার বৈঠকের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা বিশ্ব।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বৃহস্পতিবার দিনের পরের ভাগে পুতিনের সঙ্গে দেখা করবেন। আগামীকাল শুক্রবার চীনের ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বরফ উৎসবেও যোগ দেবেন তিনি।

১৯৪৬ সালে হারবিনের স্বাধীনতার সময় প্রাণ হারানো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করবেন পুতিন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আশা করা হচ্ছে ভূরাজনৈতিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার সম্পর্ক আরও গভীরে পৌঁছাবে।

অন্যদিকে পুতিনের রাষ্ট্রী সফরকে চীনা গণমাধ্যম পুরনো বন্ধুর সফর বলে উল্লেখ করেছে।

বেইজিং সফরের প্রাক্কালে দেশটির সংবাদমাধ্যম সিনহুয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পুতিন। এতে তিনি বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপ শুরু করতে প্রস্তুত, কিন্তু সেই সংলাপের গতিপ্রকৃতি অবশ্যই এমন হতে হবে যে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো দেশের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়; এ তালিকায় আমরাও রয়েছি।

জনপ্রিয় সংবাদ

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন

আপডেট সময় ১২:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪