ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়: হাসনাত

এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়, তবে সংস্কারের লক্ষ্যে যদি কেউ আসতে চায়, আমরা তাদের অন্তর্ভুক্ত করব বলে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির মনোনয়নবঞ্চিত উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে দায়িত্ব নিতে চান, আমরা তাদের এনসিপিতে স্বাগত জানাচ্ছি। কে জিতবে বা হারবে তা মুখ্য নয়, বরং নির্বাচন ব্যবস্থাকেই জেতানো আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, মানুষ আতঙ্কে আছে যে ভোট দিতে পারবে কি না। আমরা বলি, আমাদের গণতন্ত্রের জয়কে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যারা ব্যালটের পরিবর্তে বুলেট বেছে নিয়েছে, তাদের বিচার করা হবে। সরকার গঠনের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আসন ভাগাভাগির বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনীতি করতে হলে রাজনীতি করতে হবে, সাংবাদিকতা করতে হলে সাংবাদিকতাই করতে হবে। মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক দলকে কলঙ্কিত করা চলবে না।

তিনি আরও বলেন, এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়, তবে সংস্কারের লক্ষ্যে যদি কেউ আসতে চায়, আমরা তাদের অন্তর্ভুক্ত করব। কিন্তু পার্লামেন্টের আসন ভাগাভাগি করে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের সংসদ হচ্ছে রাজপথ, শক্তি হচ্ছে জনগণ, আর রাজনৈতিক সততাই আমাদের মূল বিনিয়োগ।

জনপ্রিয় সংবাদ

এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়: হাসনাত

আপডেট সময় ১২:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫