ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

প্রতারণা মামলায় জামিন পেলেন গ্রামীণফোনের সিইওসহ ৩ জন

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন।

জামিন পাওয়া অন্য দুজন হলেন, গ্রামীণফোনের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক ও চিফ হিউম্যান রিসোর্স অফিসার সায়েদা তাহিয়া হোসেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর গ্রামীণফোনের সাবেক কর্মী রাকিবুল আজম বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের ২৬ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

প্রতারণা মামলায় জামিন পেলেন গ্রামীণফোনের সিইওসহ ৩ জন

আপডেট সময় ০৪:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫