ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এতে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতের পরিচয় জানা যায়নি। নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বিয়ারিং স্প্রিংটি ছিটকে পড়ে তার মাথায় আঘাত করে এবং পাশের একটি চপ-সিঙ্গারা দোকানেও আঘাত হানে। এতে দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। মাথায় আঘাতপ্রাপ্ত তরুণ ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীদের হিসাব অনুযায়ী, ছিটকে পড়া স্প্রিংটির ওজন আনুমানিক ৪০-৫০ কেজি।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় ০৪:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫