ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত রাঙ্গা বাহিনী প্রধান নজরুল আটক

সুন্দরবনের বনদস্যু রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ রাঙ্গাকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা লে. মো. খালিদ সাইফু্ল্লাহ্ এ তথ্য নিশ্চিত করে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ অক্টোবর) সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে ২টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, আটককৃত ডাকাত নজরুল (৪৮) বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিল।

এছাড়া, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এরপর থেকেই ডাকাত বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত রাঙ্গা বাহিনী প্রধান নজরুল আটক

আপডেট সময় ০৪:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫