জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি করেছে ছাত্রদল।
আজ সকাল ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজের সামনে থেকে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বী ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে কুষ্টিয়া পলিটেকনিক কলেজের সামনে এসে শেষ হয়।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ছাত্রদল নেতা জুবাইদ হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তার জোর দিতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন ছাত্রদলের নেতারা।
টপ নিউজ :
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল
-
কুষ্টিয়া অফিস - আপডেট সময় ০৩:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- 61
জনপ্রিয় সংবাদ











