ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
ডাক্তারের বিরুদ্ধে মারধরের অভিযোগ

সোহরাওয়ার্দী মেডিকেলে নার্সদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে একজন চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় সকাল থেকে কর্মবিরতি পালন করছেন নার্সরা। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর সকাল ৮টা থেকে নার্সরা সব ধরনের সেবা বন্ধ রেখেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নার্সদের কর্মবিরতি চলছে বলে জানা গেছে।

নার্সরা জানিয়েছেন, বুধবার বিকেলের শিফটে কামরুল হাসান নামের একজন নার্সের সঙ্গে কথা কাটাকাটি হয় সৈকত তাওহিদ নামে একজন চিকিৎসকের। এ সময় সৈকত তাওহিদ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুলকে মারধর করেন। মারধরে আহত কামরুল হাসানকে হাসপাতালেই ভর্তি করা হয়। জানা গেছে, সৈকত তাওহিদ এই মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

কর্মবিরতি চলাকালীন হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে নার্সরা ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিয়েছেন। সিনিয়র স্টাফ নার্স নাজমা আকতার বলেন, “আমাদের সহকর্মীকে যে নির্যাতন করা হয়েছে, তার বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তি হওয়া দরকার।”

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ডাক্তারের বিরুদ্ধে মারধরের অভিযোগ

সোহরাওয়ার্দী মেডিকেলে নার্সদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

আপডেট সময় ০৮:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫