ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রাকসু নির্বাচন

কোন হলের শিক্ষার্থীরা কোন ভবনে ভোট দেবেন

রাকসু নির্বাচন: কোন হলের শিক্ষার্থীরা কোন ভবনে ভোট দেবেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। কোন ভবনে কোন হলের শিক্ষার্থীরা ভোট দেবেন, সে বিষয়ে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন।

কোন ভবনে কোন হলের ভোটাররা ভোট দেবেন:
বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন অ্যাকাডেমিক ভবনে সমাজকর্ম বিভাগের ১৫৬ নম্বর কক্ষে ভোট দেয়ার কথা ছিল মন্নুজান হলের শিক্ষার্থীদের। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় কেন্দ্রটি পরিবর্তন করে নেয়া হয়েছে পাশের ডিনস কমপ্লেক্স ভবনে। মন্নুজান হলের ভোটার সংখ্যা ২ হাজার ৩৭৮ জন। ‎‎ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবনের বাংলা বিভাগের ১৫০ নম্বর গ্যালারি কক্ষে ভোট দেবেন শহিদ জিয়াউর রহমান হলের ১ হাজার ৯৬৩ জন শিক্ষার্থী।

ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনে ভোট দেবেন দুই হলের শিক্ষার্থীরা। এদের মধ্যে ভবনের উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নম্বর কক্ষে ভোট দেবেন জুলাই-৩৬ হলের ২ হাজার ৪৭২ শিক্ষার্থী। দক্ষিণ-পূর্ব গেট ব্যবহার করে ১২২ নম্বর কক্ষে ভোট দেবেন রোকেয়া হলের ২ হাজার ১৭৩ শিক্ষার্থী।

রবীন্দ্র ভবনে ভোট দেবেন তিনটি হলের শিক্ষার্থীরা। পূর্ব-মধ্য গেট দিয়ে প্রবেশ করে ১৪৬ নম্বর কক্ষে তাপসী রাবেয়া হলের ১ হাজার ২৪১ শিক্ষার্থী ভোট দেবেন।‎ পূর্ব-দক্ষিণ ফটক দিয়ে প্রবেশ করে ১১৯ নম্বর কক্ষে ভোট দেবেন বেগম খালেদা জিয়া হলের ১ হাজার ২৭৫ শিক্ষার্থী। এছাড়া, দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১২৩ নম্বর কক্ষে রহমতুন্নেসা হলের ১ হাজার ৭৬৬ শিক্ষার্থী ভোট প্রদান করবেন।

এদিকে জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে ভোট দেবেন দুই হলের ভোটাররা। ১৩৩ নম্বর কক্ষে ভোট দেবেন শহিদ হবিবুর রহমান হলের ২ হাজার ৪৪৬ শিক্ষার্থী। ১০১ নম্বর কক্ষে ভোট দেবেন শহিদ শামসুজ্জোহা হলের ১ হাজার ৩০৪ শিক্ষার্থী।

জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে ভোট প্রদান করবেন দুই হলের শিক্ষার্থীরা। ভবনটির সিএসএলের ১২৫ নম্বর কক্ষে বিজয়-২৪ হলে ১ হাজার ৫২৯ শিক্ষার্থী ভোট দেবেন। দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১১৬ নম্বর কক্ষে নবাব আব্দুল লতিফ হলের ১ হাজার ১১৩ শিক্ষার্থীরা ভোট দিবেন। সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনেও ভোট দেবেন দুই হলের শিক্ষার্থীরা। ভবনটির ১৩৩ নম্বর কক্ষে শের-ই বাংলা ফজলুল হক হলের ৯৯৩ শিক্ষার্থী ভোট দেবেন। ২০৮ নম্বর কক্ষে ভোট দেবেন মতিহার হলের ১ হাজার ৮৭১ শিক্ষার্থী।

জগদীশ চন্দ্র অ্যাকাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে মাদার বখশ হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন। ভোটার সংখ্যা ১ হাজার ৮৭৪ জন। ১০৫ নম্বর কক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভোটাররা ভোট দেবেন। ভোটার সংখ্যা ১ হাজার ৮৬১ জন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব হল রুমে সৈয়দ আমীর আলী হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন। ভোটার সংখ্যা ১ হাজার ২৩০ জন ‎এবং পশ্চিম হল রুমে শাহ মখদুম ভোট দেবেন ১ হাজার ৪০৯ জন।

ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা চলবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ‎নির্বাচন কমিশনের সদস্য ও ভোটকেন্দ্র স্থাপন বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ভোট গণনা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার পুরো সময়টি সিসি টিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।

জনপ্রিয় সংবাদ

রাকসু নির্বাচন

কোন হলের শিক্ষার্থীরা কোন ভবনে ভোট দেবেন

আপডেট সময় ০৩:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫