ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের রায় আমরা মেনে নেব: ছাত্রদলের ভিপি প্রার্থী

চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীরা আমাদের যে রায় দেবেন, আমরা তা মেনে নেব। জয়-পরাজয় যেটিই হোক, আমরা অতীতে যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিলাম সেভাবেই থাকব। তবে যে প্রক্রিয়ায় ভোট গ্রহণ হচ্ছে সেটি দুঃখজনক।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবন কেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাজ্জাদ হোসেন বলেন, ভোট শেষে একজন ভোটারের আঙুলে দাগ দেয়া হচ্ছে। তবে সে দাগ উঠে যাচ্ছে। এতে একজনের একাধিক ভোট দেয়ার সুযোগ তৈরি হয়েছে। কী কারণে এমনটা হচ্ছে তা আমরা জানতে চাই।

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের রায় আমরা মেনে নেব: ছাত্রদলের ভিপি প্রার্থী

আপডেট সময় ০২:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫