ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • 56

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। আজ সোমবার (১৩ মে) থেকে আগামী ১৯ মে পর্যন্ত আবেদন করা যাবে। ফল পুনঃনিরীক্ষণে প্রতি পত্রের জন্য ১২৫ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

রোববার (১২ মে) ঢাকা শিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।

টেলিটক প্রিপেইড নাম্বার থেকে RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেয়া হবে। এতে সম্মত থাকলে RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার (যেকোনো) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে

আপডেট সময় ১২:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪