ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ৭ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গড় হিসেবে প্রতিদিন এসেছে প্রায় ৯ কোটি ৮৮ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (৮ অক্টোবর) এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৮ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ চলতি বছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া শুধু ৭ অক্টোবরেই দেশে এসেছে ১৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট এসেছে ৮২৭ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৬০ শতাংশ বেশি।

এর আগে সেপ্টেম্বর মাসে দেশে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

২০২৪-২৫ অর্থবছরজুড়ে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড।

জনপ্রিয় সংবাদ

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

আপডেট সময় ০৩:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫